শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

মস'জিদে আকসায় হাম'লার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমের আল আকসা মসজিদে সহিংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ মঙ্গলবার বৈঠকে বসছে। সপ্তাহান্তে সহিংসতায় সেখানে ১৭০ জন আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে আরব নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলে হয়, মুসলিম ও ইহুদি উভয়ের পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে সহিংসতার কয়েক দিন পর চীন, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে ও আয়ারল্যান্ডের আহ্বানে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়। পরে তৃতীয় দিনের মাথায় আবারও অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরায়েলি পুলিশের হামলায় আরও অন্তত ১৯ ফিলিস্তিনি আহত হন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানে ইহুদিদের নিয়মিত পরিদর্শনের সুবিধার্থে গত রোববার তাদের পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছিল। সে সময় ফিলিস্তিনিরা পুলিশকে দেয়।

একপর্যায়ে ফিলিস্তিনিদের মসজিদের বাইরে বের করে দেয় পুলিশ। তবে বেশ কয়েকজন মসজিদের ভেতরে আশ্রয় নেয়। এ সময় সেখান থেকে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়।

ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও অন্তত ১৯ জন আহত হয়েছে। ফিলিস্তিনি রেডক্রস জানায়, পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতের পর তিন জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংস্থাটি বলছে, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে ও উদ্ধারকাজ চালাতে তাদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ