শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

সেহরি খেতে যাওয়ার সময় প্রাণ হারালেন কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওয়া ঘাটে সেহরি খেতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম রনি (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-মাওয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল নরসিংদীর রায়পুরা উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভার মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জাহিদুলের বন্ধু হিমেল মিয়া জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন। আর জাহিদুল থাকতেন সাভারে। রাতে জাহিদুলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তখন তারা সিদ্ধান্ত নেন মাওয়া ঘাটে গিয়ে সেহরি খাবেন। এ জন্যই তারা চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে করে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তবে তার মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু কাউসার (২৬) সামান্য আহত হন। তখন অন্য বন্ধুরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই রাত ২টার দিকে চিকিৎসকরা জাহিদুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত কাউসারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত জাহিদুলের শ্বশুর ফেরদাউস ভূঁইয়া জানান, পাঁচ বছর আগে তার মেয়েকে বিয়ে করেছিলেন জাহিদুল। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সাভার থানার পাশেই থাকতো সে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ