শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

মহেশখালীর নুরিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা শহিদুল্লাহ রশিদীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার নূরীয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা শহীদুল্লাহ রশিদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইফতার করার সময়ে তিনি ইন্তেকাল করেছেন।

জানা যায়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৮ মেয়ে ও ২ ছেলের জনক। ২ ছেলে ও ৮ মেয়ের জামাতা সকলেই আলেম।

তিনি কালাগাজির পাড়ার বাসিন্দা, মরহুম ক্বারী মাওলানা আব্দুর রশিদের সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি ও হোয়ানক অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ সংস্থার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।

তিনি জামিয়া ইসলামিয়া পটিয়া (মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস পাস করার পর ফতোয়া বিভাগে ইফতা সম্পন্ন করেন। তিনি কালাগাজির পাড়া মাদ্রাসায় ৮ বছর মুহতামিমের পদে অধিষ্ঠিত ছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কালাগাজী পাড়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

তার মৃত্যুতে জেলা ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও আলেমরাসহ রাজনৈতিক ব্যক্তিরা শোক জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ