শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবচেয়ে কম সুদে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স (এআইডিএ) তহবিল থেকে বাংলাদেশ সরকারকে ২৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।

করোনা মহামারীর প্রভাবে ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখি শিল্পে প্রণোদনা এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে এ ঋণ দেবে তারা।

পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি মোহাম্মদ আনিস এবং ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এ চুক্তিতে সই করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, বাংলাদেশ ফার্স্ট রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) শীর্ষক কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংক সরকারকে মোট ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে। এ কর্মসূচির প্রথম কিস্তির ২৫ কোটি ডলার এবার পাওয়া যাবে। পরের কিস্তির অর্থ মিলবে ২০২২-২৩ অর্থবছরে। করোনা পরিস্থিতির পরবর্তী পুনরূদ্ধারের জন্য ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ