শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

ছয় দিন পর দেশে করোনায় ফের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে।

এর আগে ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। তার আগে ১১ এপ্রিল করোনায় এক জনের মৃত্যু হয়। এদিকে, রোববার (১৭ এপ্রিল) ৫১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছিল।

এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাণ্ডব ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে। গত কয়েক দিন ধরেই বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ নিম্নমুখী।

সোমবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের চিত্রে এ তথ্য জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ