শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

যুব সমাজকে মাদকাসক্ত বানানোর চক্রান্ত চলছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, মাহে রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস, আত্মগঠনের মাস। নিজকে আল্লাহর রঙ্গে রঙ্গীন হিসেবে গড়ে তোলার মাস। কিন্তু কতিপয় মুনাফাখোরের কারণে আত্মশুদ্ধির এ মহান মাসকে ম্লান করে দিয়েছে।

তিনি বলেন, সরকারের প্রভাবশালী কিছু লোকজনের ছত্রছায়ায় গঠিত সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বি। ফলে গরিব ও অসহায় মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। তারপরও সরকারের কতিপয় মন্ত্রী-এমপিদের বক্তব্য সাধারণ মানুষের অন্তরে আঘাত করেছে।

আজ ১৫ রমজান বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখা আয়োজিত কাওরান বাজারস্থ একটি রেষ্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষখ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, মন্ত্রীরা বলছেন, দেশ খুব ভাল চলছে, কোন কিছুর অভাব নেই, দামও বেশি নয় ইত্যাদি..। কিন্তু তাদের কাছে হয়তো বেশি নয়, কিন্তু যারা অসহায় গরিব, তাদের কথা ভাবছে কেউ। অপরদিকে যুব সমাজকে মাদকাসক্ত করার লক্ষ্যে মদকে আম করে দেয়ার চক্রান্ত চলছে। অথচ নেশাগ্রস্তদের কারণেই সারাদেশে অপকর্ম চলছে, খুন খারাবী হয়।

সংগঠনের ঢাকা তেজগাঁও থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইলিয়াস হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মোঃ শরিফুল ইসলাম, যুবনেতা মাহবুব আলম, হাফেজ মোঃ আবুল হোসেন, হাজী মোঃ আব্দুল মতিন, মোঃ মনিরুল ইসলাম মহাসিন, মুফতী ওয়ালী উদ্দিন রাশেদী, আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, জনাব মোঃ সফিক উল্যাহ হাফেজ মোঃ নাজমুল হাসান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ