শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

কাল থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার জন্য ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী বেসরকারি কোম্পানির লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হবে সোমবার থেকে।

২৫ এপ্রিল পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ঢাকা থেকে বরিশাল আসা এবং বরিশাল থেকে ঢাকায় যাওয়ার জন্য উভয় প্রান্তের টিকিট ২৫ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী সুরভী শিপিং লাইন্সের অন্যতম পরিচালক রিয়াজ উল কবির বলেন, আগাম টিকিট পাওয়ার জন্য ১০ রমজানের পর থেকে যাত্রীদের কাছ থেকে টিকিটের চাহিদাপত্র নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এবং বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে সমকালকে বলেন, সরাসরি ও ভায়াসহ ২৮ থেকে ২৯টি নৌযান বরিশাল বন্দরে যাত্রী পরিবহন করে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বরিশাল নৌবন্দরে। এজন্য ‘বন্দর সমন্বয় কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হলেও ঢাকা-বরিশাল নৌপথে বেসরকারি লঞ্চের বিশেষ সার্ভিস (স্পেশাল ট্রিপ) কবে নাগাদ শুরু হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে সুরভী শিপিং লাইন্সের পরিচালক রিয়াজ উল কবির বলেছেন, ২৮ এপ্রিল থেকে শুরু হতে পারে বিশেষ সার্ভিস। অপরদিকে সুন্দরবন নেভিগেশনের অন্যতম পরিচালক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেছেন, গার্মেন্টস ছুটি হওয়ার ওপর নির্ভর করছে লঞ্চের বিশেষ সার্ভিস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ