রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত, দাবি রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ‘বিশেষ সামরিক অভিযানে’ দেশটির ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ।

রুশ সংবাদ সংস্থা তাস, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ইউক্রেনের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে কোনাশেনকভ জানান, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রুশ সামরিক অভিযানে এ পর্যন্ত ইউক্রেনীয় সেনাদের ছয়টি লক্ষ্যবস্তু, ১৩২টি যুদ্ধবিমান, ১০৫টি হেলিকপ্টার, ২৪৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৪৫৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।

এ সময় ইউক্রেনের ২ হাজার ২২৪টি ট্যাংক ও সাঁজোয়া যান, ২৫১টি মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার, ৯৭১টি কামান ও মর্টার এবং ২ হাজার ১২৩টির মতো সামরিক যান ধ্বংসের দাবি করেন রুশ মুখপাত্র।

অবশ্য এর একদিন আগেই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জেলেনেস্কি জানিয়েছিলেন, রাশিয়ার সেনা অভিযানে তার দেশের এ পর্যন্ত আড়াই থেকে তিন হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে হাজারখানেক সেনা। তবে আহতদের মধ্যে সেরে উঠেছেন কতজন সে তথ্য জানাননি তিনি।

কিন্তু জেলেনেস্কির এসব তথ্য ‘মিথ্যা’ দাবি করে কোনাশেনকভ জানান, রাশিয়ার চলমান সামরিক অভিযানে মারিউপোল শহরটিতেই চার হাজারের বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধে ইউক্রেনের এ পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধে রাশিয়ার এ পর্যন্ত ১৯ থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন জেলেনস্কি। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ সংখ্যা এক হাজার ৩৫১ জন বলা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ