শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আল-আকসা মসজিদে গত শুক্রবার ইসরায়েলের দখলদার বাহিনীর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, এমন অমানবিক কর্মকাণ্ড কখনই মেনে নেওয়া হবে না। বিশেষ করে শুক্রবার যখন মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করছিলেন।

শনিবার (১৬ এপ্রিল) বিবৃতির মাধ্যমে তিনি বলেন, ইসরায়েলি সৈন্যরা এবার নারীদেরও টার্গেট করেছে। এমনকি সেখানে চিকিৎসা কর্মী ও সাংবাদিকসহ নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালানো হয়। এটি সম্পূর্ণভাবে একটি অগ্রহণযোগ্য বর্বরতা।

সাইফুদ্দিন উল্লেখ করেছেন, ফিলিস্তিনিদের মঙ্গল বজায় রাখার জন্য মালয়েশিয়ার সমর্থন অতীতের মতো আগামীতেও অব্যাহত থাকবে।

এর আগে শুক্রবার ফজরের নামাজের পর ইসরায়েলি সৈন্যরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলে ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১৫৩ ফিলিস্তিনি আহত হন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ