শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

বিশ্বজুড়ে নতুন শনাক্ত ৬ লাখ ৯৮ হাজার ৩০০, মৃত্যু ২ হাজার ২৩৮ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে যতসংখ্যক আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন তার চেয়েও বেশি সংখ্যক মানুষ। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

ওয়েবসাইটটির চার্ট বলছে, শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জনের। অন্যদিকে, এইদিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮২ হাজার ১১৩ জন।

গত মার্চের শুরু থেকেই করোনা সংক্রমণের উল্লম্ফন ঘটেছে দক্ষিণ কোরিয়ায়, তার জের চলছে এখনও। শুক্রবারও করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষ ছিল এই দেশটি। অন্যদিকে, কোভিডজনিত অসুস্থতায় এ দিন সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮০৮ জন এবং কোভিডজনিত অসুস্থায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

আর যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৭২ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৫৮৩ জন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ব্যাতীত আরও যেসব দেশে বৃহস্পতিবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ফ্রান্স (নতুন আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৩৯৪ জন, মৃত ১৫১ জন), জার্মানি (নতুন আক্রান্ত ৮৮ হাজার ১৮৮ জন, মৃত ৯১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৬১ হাজার ৫৫৫ জন, মৃত ১৩৩ জন), জাপান (নতুন আক্রান্ত ৫৫ হাজার ২৮২ জন, মৃত ৫৯ জন), রাশিয়া (মৃত ২৬১ জন, নতুন আক্রান্ত ১১ হাজার ৪৩২ জন) ও থাইল্যান্ড (মৃত ১১৯ জন, নতুন আক্রান্ত ২০ হাজার ২৮৯ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ১৩৬ জন। এই রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ৭৮১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৫৩০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ২০ হাজার ৩২১ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ১৮৪ জন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ