শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাপ্তাহিক ও নববর্ষ উপলক্ষে টানা দুই দিনের ছুটি শেষে আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি (শুক্রবার) থাকায় দুইদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। দুইদিন বন্ধের পর শনিবার সকাল থেকে আবারও দুই দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হয়।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দুইদিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি চালুর সঙ্গে পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এছাড়াও আমদানিকারকরা যাতে পণ্য দ্রুত খালাস করে বাজারজাত করতে পারে সেজন্য তাদেরকে সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ