রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

শিশুকে ‘যৌন নি*র্যাতন’: পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে ১১ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওই কনস্টেবলের নাম মোহাম্মদ ইউনুস। গ্রেপ্তার দেখানোর পর রাতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছেলেটির মায়ের দায়ের করা মামলায় ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনুস ফেনী মডেল থানার গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী ছেলেটি শহরের একটি দোকানে কাজ করে। গত বছরের ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে শহরের রামপুর এলাকায় বাড়ি ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে ওই ছেলের গতিরোধ করে ইউনুস। এসময় অবৈধ মালামাল রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

পরে ছেলেটিকে ‘নাইট হোল্ড’ নামের আবাসিক একটি হোটেলে নিয়ে যায় ইউনুস এবং ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন (বলাৎকার)  করে। পরের দিনও একই অভিযোগ তুলে আবার তাকে আটক করে নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে যৌন নির্যাতন (বলাৎকার) করেন করা হয়।

সবশেষ চলতি বছরের ৫ মার্চ ছেলেটিকে নতুন একটি মোবাইল ফোন উপহার দেওয়ার লোভ দেখিয়ে ইউনুস তাকে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে ইউনুস ছেলেটিকে একাধিকবার যৌন নির্যাতন (বলাৎকার) করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, ঘটনাটি ছেলটির মা জানতে পারলে বৃহস্পতিবার তিনি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গ্রেপ্তার ইউনুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ