শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

শকুনের দোয়ায় গরু মরে না: বিএনপিকে কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: 'দেশে খাদ্যসংকট হোক' বিএনপির এমন আশা কখনো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ শুক্রবার সকালে রাজধানীর শ্যামপুর মডেল স্কুল মাঠে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি, স্বাধীনতাবিরোধী শক্তি ও কিছু বুদ্ধিজীবী দেখতে চায় দেশে খাদ্য নিয়ে হাহাকার হোক, দুর্ভিক্ষ হোক।

তারা মনে করে- দেশে দুর্ভিক্ষ হবে, রাস্তাঘাটে মানুষ না খেয়ে মরে পড়ে থাকবে। আর তা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে।

তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শকুনের দোয়ায় গরু মরে না। কারণ, আমাদের সকল ধরনের প্রস্তুতি ও কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনাকালেও দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন। রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। তা ছাড়া প্রধানমন্ত্রী খাদ্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে আছেন। কাজেই শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন, তত দিন দেশে কখনো খাদ্যসংকট হবে না, কোনো দুর্ভিক্ষও হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ