শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

রমজানের দ্বিতীয় জুমায় কানায় কানায় পূর্ণ জাতীয় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা আজ শুক্রবার (১৫ এপ্রিল)। রহমতের ১০ দিন শেষে মাগফিরাতের তৃতীয় দিন চলছে।

এদিনে কানায় কানায় পরিপূর্ণ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মসজিদের বাইরেও ছিল মুসল্লিদের উপস্থিতি।

দুপুর ১২টার আগ থেকেই মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। অনেকে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেন।

নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির রোগ মুক্তি ও মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনেক দূর থেকে বাস, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন মাধ্যমে জাতীয় মসজিদে এসে জুমায় অংশ নেন মুসল্লিরা।

অতিরিক্ত গরমের কারণে নামাজ শেষে মসজিদের আশপাশে বিভিন্ন ভবন কিংবা ছায়াযুক্ত স্থানে গিয়ে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।

তারা জানান, ঢাকা মসজিদের শহর। প্রতিটা গলিতেই মসজিদ। তবে এখানে অনেক বড় জামাত হয়। এত মানুষের ভিড়ে ভালো মানুষ থাকতে পারে। তাদের উছিলায় আল্লাহ যদি ক্ষমা করে দেন।

আরেক মুসল্লি বলেন, রমজানে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ। আজকে পরিবারে সুখ-শান্তি ও দেশের মানুষের শান্তির জন্য দোয়া করেছি। দেশের মানুষের কষ্ট যাতে কমে সেজন্য দোয়া করেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ