শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

ভূগর্ভস্থ তাপমাত্রা বৃদ্ধি, পঞ্চগড়ে বাড়ির মেঝেতে উঠছে পানি, আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের বেশ কিছু এলাকায় পাকা বাড়ির মেঝে ঘেমে পানি জমতে দেখা গেছে। হঠাৎ করে এমন ঘটনায় বিস্মিত অনেকে। আতঙ্কেও ভুগছেন তারা। তবে আবহাওয়াবীদরা বলছেন, ভূগর্ভস্থ তাপমাত্রা বৃদ্ধির কারণেই এমনটা ঘটছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন তারা।

জানা যায়, পৌর শহরের ডোকোরোপাড়া এলাকার আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক আনোয়ারুল ইসলাম খায়েরের বাড়ির টাইলসে মেঝে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ভেজা ভেজা লাগতে শুরু করে। তার পরিবারের লোকজন প্রথমে কিছু বুঝতে পারেননি। তবে ঘণ্টাখানেক যাওয়ার পর পানি জমতে শুরু করলে তারা আতঙ্কিত হয়ে ওঠেন।

পরে তারা আশপাশের বাড়িগুলোতে খোঁজ নিতে শুরু করেন। খবর পান প্রায় প্রত্যেক বাড়ির মেঝেরই এমন অবস্থা। কোনো কোনো মেঝেতে হাফ ইঞ্চি পানিও জমে গেছে। খালি পায়ে হাঁটাচলা করলে ভিজে যাচ্ছে পা।

তারা বলছেন, গত কয়েকদিন থেকেই এমন অবস্থা বিরাজ করছে। মেঝেতে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। কোনো কোনো ঘরে প্রবেশও করা যাচ্ছে না। প্লাষ্টার করা বা টাইলসের মেঝেতেই এমন অবস্থা লক্ষ্য করা যাচ্ছে।

আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, ‘কয়েকটি বাড়ির মেঝেতে পানি উঠতে দেখে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। অনেকে জেলার বিভিন্ন উপজেলার অনেকেই কমেন্টে লিখেছেন তাদের বাড়িতেও একই অবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই হয়তো এমন ঘটনা ঘটছে। কিন্তু আতঙ্কে আছেন সবাই।’

এদিকে আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্থ করে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া উচ্চ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেছেন, পঞ্চগড়ের মাটির নিচে অনেক পাথর, বালি থাকার কারণে ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে গেছে।

সেই তুলনায় উপরিভাগের তাপমাত্রা কম। অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটির নিচের পানি উপরিভাগে উঠে আসতে পারে। তবে এমন ঘটনা শুধুমাত্র পাকা বাড়িতেই দেখা যাবে বেশি।

তিনি জানান, বর্তমানে পঞ্চগড়ের ভূগর্ভে ২৮ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। উপরিভাগে বিরাজ করছে ১৬ থেকে ২০ সেন্টিমিটার। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ঘটনা ঘটছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ