শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

বেনাপোল বন্দরে ভারতীয় ৫ পণ্যবাহী ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডারবাহী পাঁচটি ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ট্রাকে থাকা পণ্য ও আশপাশের অন্যান্য আমদানি পণ্যও পুড়ে যায়।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে বেনাপোল বন্দরের টিটি আই টার্মিনালে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বন্দর কর্মকর্তা ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে তারা বন্দরের মধ্যে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখে ছুটে আসে। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা আরও ৪টি ট্রাক পুড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বন্দরের মধ্যে রাখা ৫টি ভারতীয় ব্লিচিং পাউডারবাহী ট্রাকসহ বিভিন্ন মেশিনারিজ পণ্য পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ব্লিচিং পাউডার তেজক্রিয়া হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বন্দরের অব্যবস্থাপনায় বারবার এভাবে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হলেও বন্দরের কোন দায়ভার নেই। এ নিয়ে গত ১০ বছরে বেনাপোল বন্দরে ৫ থেকে ৬ বার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শত শত কোটি টাকার পণ্য পুড়ে অনেক আমদানিকারক পুঁজি হারিয়ে পথে বসেছে।

বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ