শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকার একটি প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শুক্রবার দুপুর দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার দুপুর ১২টা ৬ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানিয়েছেন, কারখানাটি লালবাগের শহীদনগর বউ বাজার এলাকায় অবস্থিত।

প্রথম ইউনিট দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

শ্রমিকদের বরাতে বাহিনীটি জানিয়েছে, কিছু শ্রমিক ভেতরে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা বেরিয়ে আসেন।

শাহজাহান শিকদার জানিয়েছেন, ‘প্লাস্টিকের কারখানা হওয়ায় ভেতরে দাহ্য পদার্থ রয়েছে, যে কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ