শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

পার্কে বসে গল্প করা কিশোর-কিশোরীকে ‘সতর্ক’ করায় ডিবির দুই সদস্য বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নববর্ষের দিন পার্কে বসে ‘আপত্তিকর অবস্থায়’ গল্প করা কিশোর-কিশোরীকে ‘সতর্ক’ ও তাদের ভিডিও ধারণ করার অভিযোগে কুমিল্লা ডিবি (গোয়েন্দা বিভাগ) পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে তাদের বরখাস্ত করা হয় বলে শুক্রবার নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া দুই ডিবি সদস্য হলেন নজরুল ইসলাম ও রোমান হাবিব ওরফে রবিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি আর লাল পাঞ্জাবি পরা কিশোর-কিশোরিকে দেখে দূর থেকে মুঠোফোনে ভিডিও করতে থাকেন ডিবি পুলিশের এক সদস্য। পেছন থেকে ভিডিও করতে করতে তাদের সামনে গিয়ে পরিচয় জানতে চান তিনি। তাদের দাঁড় করিয়ে প্রশ্ন করেন ওই সদস্য। সঙ্গে থাকা ডিবির আরেক সদস্য কিশোরীকে মাস্ক খুলতে বলেন।

ডিবি সদস্যরা এ সময় মেয়েটির বাবার মুঠোফোন নম্বর চাইলে তারা মাফ চাইতে থাকে এবং মেয়েটির বাবা বিদেশ থাকেন বলে জানায় ছেলেটি। তখন পাশ থেকে অপর ডিবি সদস্য বলেন, ‘বিদেশ থেকে (কিশোরীর বাবা) আইব এখন, নইলে অফিসে নিয়া যামু। অফিস থেকে অভিভাবক আইসা নিয়া যাবে।’

ভিডিওটিতে ছেলেটিকে কয়েকবার মাফ চাইতে দেখা যায়।

ভিডিওটির সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘এটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিষয়টি আমাকে কয়েকজন মৌখিকভাবেও জানিয়েছেন। বিষয়টি নজরে আসার পর ওই দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়। রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযোগ ওঠা দুই ডিবি সদস্যের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ