শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

‘দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সাম্প্রদায়িক উস্কানী দিচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একটি মহল দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উস্কানী দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শুক্রবার বিকেলে রাজধানীর মুগদার একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখা আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টিপ নিয়ে পুরোদস্তোর দেশময় জেহাদ শুরু হয়েছে। কিন্তু যখন হিন্দু শিক্ষিকা মুসলিম শিক্ষার্থীদের পেটালেন হিজাবের জন্য, তখন তারা কী করলেন? প্রতিবাদ কেন করতে পারলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের নামাজের জায়গা কেন উচ্ছেদ করলেন? এর জবাব কে দিবে? কিন্তু সাম্প্রদায়িক উস্কানী কারা দিচ্ছে? কারা দেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, ঐ সকল কর্তাদেরকে চিহ্নিত করতে হবে।

সংগঠনের মুগদা থানা সভাপতি হাজী মো. হানিফ শিকদারের সভাপতিত্বে সেক্রেটারী মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মহানগর দক্ষিণ অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মুহা. নকিব বিন হোসাইন, হাফেজ মাওলানা মুফতী শওকত উসমান, ছাত্রনেতা মুহা. সাব্বির আহমদ, যুবনেতা মুহা. রাসেল খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ