শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

খতিব মুফতি রুহুল আমিনের সঙ্গে মধুপুর পীরের সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

এ সময় সঙ্গে ছিলেন  ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমামুদ্দিন।

আজ (১৫ এপ্রিল) জুমা বাদ খতিবের জন্য নির্ধারিত কামরায় এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র শিক্ষক ও খতিব মুফতি রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী মুফতি মুহাম্মাদ তাসনিম।

সাক্ষাতের সময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হওয়ায় মুফতি রুহুল আমিনকে অভিনন্দন জানান এবং সম্মাননা স্মারক উপহার দেন।

এ সময় খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারির জেনারেল মাওলানা ঝিনাত আলী, ঢাকা মহানগর আমীর মাওলানা আজিজুর রহমান, মুফতি মুহাম্মাদ তাসনিমসহ খাদেমুল ইসলাম বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ