শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: মধুপুরের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে।

আজ বুহস্পতিবার ঢাকা মীর হাজীরবাগের মাদরাসাতুস সুফফাহ আল আরাবিয়া খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর ঢাকা মহানগর এর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু ইসলামের নামে প্রতারণার কোন সুযোগ নেই। এদেশে অনেক মানুষ আছে যারা সাধারণ মুসলমাদের বিভ্রান্ত করছে। অবিলম্বে তাদের প্রতারণা বন্ধ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মুফতী ঈমাদুদ্দীন, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রশিদ আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতী রুহুল আমীন, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আনোয়ার হামীদী, দোহার প্রতিনিধি মাওলানা আব্দুস সালাম, অফিস পরিচালক মাওলানা আবু ইউসুফ, মাওলানা মাসুদ, হাজী নাসির মাহমুদ সহ প্রমূখ ওলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ