শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

নভেম্বরেই অবসরে যাবেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান বাজওয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার চাকরির মেয়াদ বাড়াতে চাইবেন না বা বাড়ানো হলেও তা গ্রহণ করবেন না।

বৃহস্পতিবার সুস্পষ্টভাবেই এমনটা জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার।

তিনি আরো বলেন, সেনাবাহিনীপ্রধান চলতি বছরের নভেম্বরে তার মেয়াদ পূর্ণ করবেন।

তিনি বলেন, বিষয়টি শেষ করতে দিনে। সেনাপ্রধান তার চাকরির মেয়াদ বাড়াবেন না বা বাড়ানো হলেও তা গ্রহণ করবেন না। যাই ঘটুক না কেন, তিনি ২০২২ সালের ২৯ নভেম্বর অবসর গ্রহণ করবেন।

পাকিস্তানের রাজনীতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নে বাবর বলেন, রাজনীতি নিয়ে সেনাবাহিনীর কিছুই করার নেই। তিনি বলেন, সামরিক বাহিনী প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতেও নিরপেক্ষ থাকবে।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের ভূমিকাকে নিরপেক্ষ বলার চেয়ে অরাজনৈতিক বলাই ভালো।

পাকিস্তান সেনাবাহিনী প্রধানের একটি মন্তব্যের প্রেক্ষাপটে আইএসপিআর এ কথা জানায়। সাম্প্রতিক কোর কমান্ডার সম্মেলনে জেনারেল বাজওয়া বলেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী তার দায়দায়িত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে সকল অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকির বিরুদ্ধে ভূখণ্ডগত অখণ্ডগতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত কারো জন্য ক্ষতিকর বা কল্যাণকর নয়। এটি সশস্ত্র বাহিনীর সাংবিধানিক ভূমিকা এবং আমরা তা পূরণ করার চেষ্টা করছি।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ