শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

হিলি রেলস্টেশনের ‘ক্লোজ ডাউন’ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি রেলস্টেশনটির ক্লোজ ডাউন (সাময়িক বন্ধ) প্রত্যাহার করে আবারও চালু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে হিলি রেলস্টেশন মাস্টার তপন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

হিলি রেলস্টেশন সূত্রে জানা যায়, জনবল সংকটের কারণে গত ৩১ মার্চ হিলি রেলস্টেশনের ক্লোজ ডাউন করে দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন মাস্টারসহ কয়েকজন স্টাফকে প্রত্যাহার করে নেওয়া হয়। যার ফলে বন্ধ হয়ে যায় হিলি রেলস্টেশনের কার্যক্রম। গত ১২ দিন ধরে ট্রেন দুই নম্বর লাইনে দাঁড়াত। কিন্তু ক্লোজ ডাউন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ট্রেন ১নং লাইনে দাঁড়াচ্ছে। ভোগান্তি কমেছে যাত্রীদের।

স্থানীয় এলাকাবাসী আরমান হোসেন জানান, গত ৩১ মার্চ হিলি স্টেশন মাস্টারকে বদলি করা হলে স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে হিলি থেকে রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা ছাত্র-ছাত্রী এবং চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কারণে ভারতে যাওয়া-আসা করা যাত্রীসহ ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। তবে এখন হিলি রেলস্টেশনটিতে ১নং প্লাটফর্মে ট্রেন দাঁড়াচ্ছে। যাত্রীদের ভোগান্তির পোহাতে হচ্ছে না। তবে ঢাকাগামী কয়েকটি ট্রেনের স্টপেজের দাবি যাত্রীসহ স্থানীয়দের।

হিলি রেলস্টেশন মাস্টার তপন চক্রবর্তী জানান, এই রেলস্টেশনটি জনবল সংকটের কারণে বন্ধ ছিল। বর্তমানে সরকার ও রেল কর্তৃপক্ষ বন্ধ হওয়া স্টেশনটি চালু করা উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় স্টেশনটি চালু হয়েছে। স্টেশনটি পরিচালনার জন্য একজন স্টেশন মাস্টার, পয়েন্টস ম্যান, গেটম্যান, পোর্টার কর্মরত আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ