শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আজ বুধবার জামালপুরে আয়োজিত এক ইফতার মাহফিলে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

করোনায় ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ থেকে কোনো হজযাত্রী সৌদি আরবে যেতে পারেনি। এ বছর বিশ্বের ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লিকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব।

তবে এ ক্ষেত্রে তাদের মানতে হবে দুটি শর্ত। হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।

এর আগে ২০১৯ সালে সারা বিশ্ব থেকে ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। করোনার কারণে ২০২০-২১ সালে সীমিত আকারে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজ পালনের অনুমতি পান। আর গেল বছর ৬০ হাজার মানুষ পবিত্র হজ পালন করার সুযোগ পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ