শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

নারীদের জন্য আলাদা বগি থাকবে ঈদের ট্রেনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করছে রেলওয়ে। বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী বলেন, এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু মহিলা যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে।

মন্ত্রী বলেন, মহিলা, প্রতিবন্ধী ও অনেক স্কুল কলেজের ছাত্রী ঈদের সময় যাতায়াত করেন। তাদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য আমরা এই ব্যবস্থা করেছি।

এক প্রশ্নের জবাবে সুজন বলেন, নারীদের জন্য নির্দিষ্ট সেই কোচে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না। তবে নারীরা ট্রেনের অন্য কোচেও উঠতে পারবে।

এটা সব সময়ের জন্য কি না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, আপাতত আমরা এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক শুধু রেখেছি। চেষ্টা করব এই সুবিধাগুলো সবসময় রাখার।

এবার ঈদে ট্রেন টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ৬ জোড়া ট্রেন চলবে। আর যাত্রীর চাপ সামলাতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ