শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

করোনায় আজ মৃত্যু নেই, শনাক্ত ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে নতুন শনাক্ত।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩১ জন। গতকাল (১২ এপ্রিল) ২২ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর।

নতুন শনাক্ত হওয়া ৩১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। আর এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২৪ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য চার শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৩৩৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৩৮৭টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ