শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

ইমরানের খানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর তিন দিনের মাথায় এই তদন্ত শুরু করল এফআইএ।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপহার হিসেবে পাওয়া একটি মূল্যবান স্বর্ণের হার পাকিস্তানের এক অলঙ্কার ব্যবসায়ীর কাছে ১৮ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি করেছেন এবং সেই অর্থ থেকে মাত্র কয়েক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন।

এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিজের বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ইমরান খান স্বর্ণের হারটি বিক্রি করেন।

একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও বিশ্বের কাছে শ্রদ্ধা পাওয়ার মতো দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ২০১৮ সালের নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। কিন্তু পার্লামেন্টের বিরোধী দলগুলোর অনাস্থা ভোটে গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।

সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে ইমরানের সম্পর্কের অবনতি হলে বিরোধী দলগুলো জোট বেধে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।

পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো সরকার প্রধান মেয়াদ পূর্ণ করতে না পারলেও ইমরানের আগে আর কেউ অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হননি।

শনিবার ক্ষমতা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রথম টুইটে দেশব্যাপী আন্দোলনের ডাক দেন ইমরান খান।

আজ বুধবার (১৩ এপ্রিল) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার-পাখতুনওয়ার রাজধানী পেশোয়ারে সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয় এই আন্দোলন। আর সেই দিনেই ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও শুরু করল এফআইএ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ