শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি কৃষক মামুন হোসেনকে (৩৫) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মামুন উপজেলার শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মামুন ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ জমিতে সেচ ও কীটনাশক প্রয়োগ করতে যান। এ সময় ভারতীয় ১৫৯ কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, মামুন সীমান্তের শূন্যরেখার কাছে চলে গেলে টহলরত ভারতের কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান জানান, বাংলাদেশি ওই কৃষককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ