শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

শাহবাজ শরীফকে অভিনন্দন জানালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই তাকে ফোন করেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান আশা প্রকাশ করে বলেন, পার্লামেন্টে নির্বাচনের এই ফলাফল পাকিস্তানের নাগরিকদের জন্য লাভজনক হবে। একইসঙ্গে পাকিস্তানের গণতান্ত্রিক কার্যক্রমেরও প্রশংসাও করেছেন তিনি। এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।

খবরে জানানো হয়, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়। এরদোগান শাহবাজকে বলেন, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব রয়েছে। তারা পাকিস্তানের ঘটনাপ্রবাহের খবর রাখেন। অনেক সমস্যা ও বাধার মধ্যেও পাকিস্তান গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিতের লড়াইয়ে হাল ছেড়ে দেয়নি।

তুরস্ক পাকিস্তানকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও শাহবাজকে বলেন এরদোগান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ