শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ ৪৫ হাজার, মৃত্যু ২ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডব অনেকটাই কমে এসেছে। বিশ্বব্যাপী টিকাকরণের ফলে এ ভাইরাসে আক্রান্ত-মৃত্যু প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে। কদিন ধরেই কোভিডে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ১০৫ জন। এ সময় মারা গেছেন ২ হাজার ২ জন।

এর আগে সোমবার (১১ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এ সময় মারা যান ১ হাজার ৬৭৪ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৩২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৫৩৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ৫ হাজার ৫৬৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২১ লাখ ৩ হাজার ৬৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ৪৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭২৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৬১ হাজার ২০৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৩৮৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ