শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

পণ্যের হালাল সার্টিফিকেট দিচ্ছে বিএসটিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি এবার হালাল সার্টিফিকেট দিতে শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১২ এপ্রিল) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তিন প্রতিষ্ঠানের ৯টি পণ্যের হালাল সার্টিফিকেট দেওয়ার মধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসটিআই’র হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু হয়।

রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিএসটিআই’র মহাপরিচালক (ডিজি) ড. মো. নজরুল আনোয়ার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে হালাল সার্টিফিকেট তুলে দেন।

এ সময় বিএসটিআই’র মহাপরিচালক কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউনিট-১) পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন নির্বাহী পরিচালক মদদ আলী ভিরানী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউনিট-২) পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন পরিচালক তানভীর আলী এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-৩) এর পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম।

বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠান ও পণ্যগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউনিট-১) ওয়েফার বিস্কুট, লজেন্স, প্লেইন কেক ও টফি। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউনিট-২) ওয়েফার বিস্কুট, চকলেট ও বিস্কুট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউনিট-৩) ইনস্ট্যান্ট নুডুলস এবং চিপস/ক্রেকার্স।

হালাল সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ