শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী

জেলখানায় নেতাকর্মীদের কষ্ট দেখে এসেছি : ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

জেলখানায় নেতাকর্মীদের কষ্ট দেখে এসেছি মন্তব্য করে মুক্তি লাভের পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সারাদেশে এই সরকার মামলা দিয়ে অন্যায়ভাবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। কারাগারে নেতাকর্মীরা কী রকম যন্ত্রণায় আছেন তা আমি এ কয়েক দিন জেলখানা থেকে দেখে এসেছি। আমার এ মুক্তি আজকে জনগণের বিজয়। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আমাদের চলমান আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

এ সময় কেন্দ্রীয় কারাগারের ইশরাককে স্বাগত জানাতে আসা শত শত নেতাকর্মী স্লোগান দিয়ে পুরো কারাগারের আশপাশ এলাকা মুখরিত করে তোলেন। পরে তাকে মোটরসাইকেল ও গাড়ির বহরের মাধ্যমে ঢাকার দিকে নিয়ে আসা হয়।

উল্লেখ্য গত বুধবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে ইশরাককে গ্রেফতার করে পুলিশ। এদিন মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

পরে ওই দিন আদালতে ইশরাকের জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ দুপুরে আবার আদালতে ইশরাকের আইনজীবীরা জামিন চাইলে আদালত জামিন দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ