শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী

২০৩০ সালে রমজান মাস হবে ২টি, ঈদ ৩টি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ মুসলিম জাতির জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। প্রতিবছর একমাস ব্যাপী রমজান পালন শেষে দুটি ঈদ পালন করে সমগ্র মুসলিম ধর্মাবলম্বীরা।

তবে ২০৩০ সালটি হবে ভিন্ন। এই বছর দুটি রমজান ও দুটি ঈদুল ফিতর পালন করতে হবে। অর্থাৎ ওই বছর মোট ৩টি ঈদ (২টি ঈদুল ফিতর এবং একটি ঈদুল আজহা) পালন করবে বিশ্বের মুসলিমরা।

এ তথ্য নিতান্তই কাল্পনিক নয়। লুনার ক্যালেন্ডার অনুযায়ী এবং চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে এমনটিই বলেছেন বিশেষজ্ঞরা।

চন্দ্র গবেষক মিনহাল খান তার টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর রমজান মাস ১০-১১ দিন এগিয়ে আসে।

সে অনুযায়ী ২০৩০ সাল নাগাদ আমরা জানুয়ারিতে একটি রমজান পাবো এবং একই বছরের ডিসেম্বরে গিয়ে আরও একবার এই পবিত্র মাস পালনের সুযোগ পাবো।

বিষয়টি নিশ্চিত করেছে দুবাইয়ের জ্যোতির্বিদ দলের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি। তিনি বলেন, বিশ্বব্যাপী আমরা এখন সৌর পঞ্জিকা ব্যবহার করি, যা সূর্যের সাথে সম্পর্কযুক্ত। তবে ইসলামে চাঁদের ওপর নির্ভরশীল লুনার ক্যালেন্ডার ব্যবহার করা হয়। তাই ২০৩০ সালে দুটি রমজান পাওয়ার সম্ভাবনা খুবই বেশি।

তেমন হলে ২০৩০ সালটি হতে চলেছে ইসলামের ইতিহাসে এক অনন্য দিন। এই বছর পবিত্র রমজান দুবার পালনের সুযোগ পাবে মুসলিম জাতি। সেই সাথে একই বছরে ৩টি ঈদের আনন্দও উপভোগ করা যাবে। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ