শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী

মুসলিম বান্ধবীর আচরণে মুগ্ধ হয়ে উগান্ডান তরুণীর ইসলাম গ্রহণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের এক মুসলিম বান্ধবীর আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন মার্গারেট নাগোজ্জা (২৯) নামের এক উগান্ডান তরুণী।

গতকাল শনিবার তুরস্কের মধ্যঞ্চলীয় এলাকা সিভাসের দারুল ইফতায় সেখানকার আঞ্চলিক মুফতি শায়খ রামজি বাহলওয়ানের হাতে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন তিনি।

মার্গারেটের ইসলাম গ্রহণ উপলক্ষে সেদিন সিভাসের দারুল ইফতায় একটি সভার আয়োজন করা হয়। সভার সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এ সময়-ই তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন এবং মার্গারেটের বদলে নিজের নতুন নাম রাখেন মারইয়াম।

শায়খ রামজি বলেন, ‘ইসলাম পূর্বেকার সব ভুল মার্জনা করে দেয়। মারইয়াম ইসলাম গ্রহণের সাথে সাথেই অতীত জীবনের সব ভুল থেকে পবিত্র হয়ে গেছেন। তিনি তার অতীত জীবনের ভুলভ্রান্তি সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না।’

ইসলাম গ্রহণ করায় মারইয়ামকে অভিবাদন জানান শায়খ রামজি এবং তাকে বিশেষ উপদেশ দেন ও তার সুন্দর আলোকিত ভবিষ্যৎ কামনা করেন।

মারইয়ামকে উদ্দেশ করে শায়খ বলেন, ‘ইসলাম গ্রহণের মাধ্যমে তোমার জীবনে আমি নতুন ও স্বচ্ছ একটি অধ্যায়ের উন্মোচন করে দিলাম।’

সভা শেষে শায়খ মারইয়ামকে বিশেষ উপঢৌকন দেন এবং উপহার দেন তার মাতৃভাষায় পবিত্র কুরআনের একটি প্রতিলিপিও। সূত্র: টিআর ডট এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ