শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দিনই আদালতে শাহবাজের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে ২০২০ সালে দুর্নীতির মামলা হয়। সে বছরের ২৮ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে জেল হাজতেও পাঠানো হয়। ইমরান খানের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে শেহবাজ গ্রেফতার হয়েছিলেন।

এদিকে শুধু প্রধানমন্ত্রী শাহবাজ নয়, তার ছেলে হামজা শাহবাজের বিরুদ্ধেও অর্থপাচারের মতো বড় দুর্নীতির মামলা আছে।

ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ২০২০ সালে প্রায় ২৫ বিলিয়ন পাকিস্তানি রুপি বিদেশে পাচারের অভিযোগ করা হয় তাদের বিরুদ্ধে।

এই মামলা পরিচালনা করার জন্য একটি বিশেষ আদালত গঠন করা হয়।

আজ সোমবার এই মামলায় শাহবাজের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেশটির জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেবেন এ কারণ দেখিয়ে হাজিরা না দিতে আবেদন করেন। তার এ আবেদন গৃহীত হয়।

তবে বাবা শাহবাজ শরীফ যেদিন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সেদিন তার ছেলে হামজা শরীফকে বিশেষ আদালতে হাজিরা দিতে হয়।

পাকিস্তানের বেশি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হামজা শরীফ সোমবার অর্থপাচার দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছেন। এদিকে শেহবাজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি সোমবার উল্লেখ করেন ইমরান খান।

এদিন জাতীয় পরিষদে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে ১৬ ও ৮ বিলিয়ন রুপির দুর্নীতির মামলা আছে তাকে প্রধানমন্ত্রী বানানোর প্রক্রিয়ায় অংশ নেবেন না তারা। এর বদলে সবাই পদত্যাগ করবেন।

সূত্র: ডন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ