শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী

পোশাক ও ধ*র্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ অ*সাংবিধানিক আচরণ: ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী অধিকার ক্ষুন্ন, হিজাব পরিহিতাদের হেনস্তা, ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে একটি দুষ্টচক্র সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করছে। ধর্মীয় অনুভূতির মতো স্পর্শকাতর বিষয়কে পুঁজি করে চক্রটি দেশে ধর্মীয় সম্প্রীতি নস্যাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

দেশের হাজার বছর ধরে চর্চিত সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি বাজারজাত করতে মহলটি আদাজল খেয়ে মাঠে নেমেছে।

(১১ এপ্রিল) সোমবার বেলা জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ এসব বলেন।

বিক্ষোভে সভাপতিত্ব করেন  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি সাব্বির আহমাদ। সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার উন্মুক্ত প্রাঙ্গন দাবী করে শরিফুল ইসলাম রিয়াদ বলেন, কোন আদর্শ ও মতকে দমিয়ে রাখা বিশ্ববিদ্যালয়ের নীতি বহির্ভূত। যে বিশ্ববিদ্যালয়ে কালমার্কস, লেনিন, মাও সেতুং চর্চা হতে পারে সে বিশ্ববিদ্যালয় মুহাম্মদ সা. ও ইসলামও চর্চা হবে। তা কেউ বাঁধাগ্রস্ত করতে পারবেনা।

এ সময় তিনি সাম্প্রতিক ঘটনাসমূহের সুষ্ঠু তদন্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে তৎপর দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবরাহীম হুসাইন মৃধা বলেন, আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি দেখতে চাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল মত ও দর্শনকে সম্মান করে। তাই সকল মত ও দর্শন চর্চার সমান সুযোগ সৃষ্টি করতে প্রশাসন ও সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে সাব্বির আহমাদ বলেন, ধর্ম ও বিজ্ঞানকে মুখোমুখি করে দেশে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করা যাবে না। ধর্ম ও বিজ্ঞান কখনও সাংঘর্ষিক নয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা.মাহবুব হোসেন, নগর দক্ষিণ সভাপতি আহসান ফয়েজী, নগর পশ্চিম সভাপতি এস এম ফরহাদ হুসাইন, নগর উত্তর সভাপতি নাঈম জামশেদসহ প্রমূখ নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ