শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী

'অর্থনৈতিক সংকটে করোনা থেকে বেশি মৃত্যু হতে পারে শ্রীলঙ্কায়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন শ্রীলঙ্কা মেডিকেল অ্যাসোসিয়েশন (এসএলএমএ) এর চিকিৎসকেরা।

তাদের ধারণা, যেভাবে শ্রীলঙ্কায় জীবন রক্ষাকারী ওষুধের অভাব চলছে তাতে আগামীদিনে করোনা মহামারীর থেকেও বেশি লোকের মৃত্যু হতে পারে শুধুমাত্র চিকিৎসার অভাবে।

দেশটির চিকিৎসকেরা জানান, অ্যানাস্থেটিক্সের ঘাটতির কারণে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তাদের রুটিন সার্জারি বন্ধ করে দিয়েছে। এসএলএমএ দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষকে সতর্ক করে দেয়া এক চিঠিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সকলকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব নয়।

এখন কারা চিকিৎসা সেবা পাবে এবং কারা পাবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই সঙ্গে তারা আরো জানান, মেডিকেল সরঞ্জাম সরবরাহ পুনরুদ্ধার করা না হলে হতাহতের সংখ্যা মহামারীর চেয়ে অনেক বেশি খারাপ হবে।

অর্থনীতিবিদদের ভাষ্যমতে, শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলমনা সরকারের অব্যবস্থাপনা, বছরের পর বছর জমা করা ঋণ এবং ট্যাক্স কাটছাঁটের কারণে আজ এই অবস্থা।

পরিস্থিতি অনিয়ন্ত্রিত থাকায় রাজাপক্ষে পরিবারের বিপক্ষে পদত্যাগের জন্য আন্দোলন চলমান রেখেছে দেশটির সাধারণ জনগণ। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৩ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা চেয়েছে দ্বীপ রাষ্ট্রটি। কিন্তু এই ঋণ সহায়তা গ্রহণ করেও দেশটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ