রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

রাজধানীর বনানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানী এলাকার ব্যস্ত সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নির্বাপনে করে। এ ঘটনায় বনানীর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটেনি। গাড়িতে চালক ছাড়াও মালিকের মেয়ে ছিলেন বলে জানা যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে আসেন এবং গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ সকাল ১০টা ১৫ মিনিটের দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। আধ ঘণ্টা পর তা নির্বাপণ করা হয়।

তিনি বলেন, হঠাৎ বনানী মোড়ে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। তখন বনানীর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, যান্ত্রিক ত্রুটি হতে পারে। কিন্তু ফায়ার সার্ভিস থেকে জানানো হয় ঘটনাস্থলে পৌঁছাতে তাদের দেরি হয়েছে যানজটের কারণে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ