রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

মাওলানা আবদুল বারী ধর্মপুরীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল বারী ধর্মপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ বুধবার সন্ধ্যা ৬:০৫ মিনিটে মৌলভীবাজারস্থ নিজ বাড়ীতেকরেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৮ মেয়ে, নাতিনাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। তিনি বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাক’র সহসভাপতি ও মৌলভীবাজার আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন। মরহুমের জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা আবদুল বারী ধর্মপুরী একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে ইলমে দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ইসলামের পক্ষে যেকোন আন্দোলন সংগ্রাম ও দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃদ্বয় মরহুম মাওলানা আবদুল বারী ধর্মপুরীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়া খেলাফত মজলিস মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাক’র সাবেক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল খালিক প্রমুখ মাওলানা আবদুল বারী ধর্মপুরীর ইন্তেকালে গভীল শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ