শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাতারবাড়ি চ্যানেলে নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু।।

মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার মাতারবাড়ী বন্দর চ্যানেলে মাদার ভ্যাসেলসের সংযুক্ত টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ জিয়াং হং চেন (৫২) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন অদূরে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চীনা নাগরিক জিয়াং হং চেন মাতারবাড়ি বন্দরে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।

প্রকল্পের কোলপাওয়ার লিমিটেডেরের সিকিউরিটি অফিসার মোহাম্মদ আলফাজ উদ্দিন জানিয়েছেন, গত ৩১ মার্চ সকাল ৭ টার সময় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ টাগশিপ ডুবির ঘটনা ঘটে। এতে আটজন ডুবে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে সাতজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন জিয়াং হং চেন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর ২ এপ্রিল (শনিবার) দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা।

জানা গেছে, নিহত চীনা নাগরিক বিদ্যুৎকেন্দ্রের চিনা হাইড্রো প্রতিষ্ঠান কোম্পানীতে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। ওই চীনা নাগরিক প্রকল্পের বন্দরের শ্রমিকের কাজ করতেন। তার নিখোঁজ হওয়ার পর তার খোঁজে গভীর রাত পর্যন্ত সাগর তীরের তল্লাশি চালায় কোলপাওয়ার কর্তৃপক্ষ, পুলিশ । সকালে কোস্টগার্ডের ডুবির দল তল্লাশী চালিয়ে লাশটি উদ্ধার করে।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ জামাল উদ্দিন বলেন, প্রকল্পের চ্যানেলে থেকে কোস্টগার্ডের ডুবির দলের অভিযানে লাশটি উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ