সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

শবে বরাতের তবারক নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় শবে বরাতে মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাসুকের বড় ভাই জালাল।

রোববার রাত ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। রাত ১০টার দিকে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বরাতের রাতে স্থানীয় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের ঝগড়া হয়। এ নিয়ে রোববার রাত ৭টার দিকে উভয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ও তার সহযোগী মামুনসহ আরো ৫-৬ জন যুবক মাসুককে মারধর ও ছুরিকাঘাত করে। ছোট ভাই মাসুককে রক্ষা করতে এসে বড় ভাই জালালও আহত হন।

পরে মাসুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকার উত্তেজিত লোকজন নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়ে একই হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ