আন্তর্জাতিক ডেস্ক
মুসলিম শাসনামলে ইহুদি ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার নানা ঐতিহাসিক নজির তুলে ধরেছেন ইহুদি ধর্মীয় নেতা রাব্বি হাইম সোফার। নিজের পারিবারিক স্মৃতিচারণ করে তিনি বলেছেন, মুসলিম প্রতিবেশীরা ইহুদিদের ধর্মীয় উৎসবেও পাশে দাঁড়াতেন। এমনকি পাসওভার উৎসব উপলক্ষে তাঁদের পরিবারের জন্য ভেড়া ও বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দিতেন প্রতিবেশী মুসলমানরা।
ইহুদি হয়েও মুসলিম শাসনব্যবস্থার ঐতিহাসিক অভিজ্ঞতার প্রতি নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে সোফার বলেন, ‘আমি মুসলিম নই। কিন্তু আমি চাই, খেলাফত আবার ফিরে আসুক।’
হাইম সোফার একজন অর্থোডক্স ইহুদি রাব্বি। তিনি জায়নবাদী জাতীয়তাবাদের সমà¦