শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২০ মার্চ) ভোর ছয়টা থেকে মঙ্গলবার (২১ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে আট হাজার ছয়শ ৩১ পিস ইয়াবা, ১৮ দশমিক ৬ গ্রাম হেরোইন, চার কেজি ৭৭০ গ্রাম ১০১ পুরিয়া গাঁজা, ৩৬ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ