সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’: আঘাত হানতে পারে সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

আজ সোমবার সন্ধ্যায় আন্দামানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশিন’। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়োহাওয়া। ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আর কে জানামনি জানান, বঙ্গোপসাগরের ওপরে তৈরি নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগুচ্ছে। যাত্রাপথেই আরও শক্তি বাড়াবে নিম্নচাপটি। এর জেরে সকাল থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হবে।

তিনি আরও বলেন, সোমবার সকালের মধ্যে বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ তৈরি হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিও বাড়তে থাকবে, বিকেলের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি আবহাওয়ার হঠাৎ কোনো বড় পরিবর্তন না হয়, তবে সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে।

এর আগে শনিবার বিকেলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল দক্ষিণ-পূর্ব আন্দামান সাগরের ওপরে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগোতে শুরু করেছে; যা ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ