বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

দুর্নীতির দায়ে ঢাকা উত্তর সিটির কর্মকর্তা অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১০ এর রেভিনিউ সুপারভাইজার (অ. দা.) মোহাম্মদ আব্বাছ আলীকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, মোহাম্মদ আব্বাছ আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। বিষয় অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তদন্ত করেন।

পরবর্তীতে তার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‌মেয়র সব সময় দুর্নীতির বিষয়ে সবাইকে সাবধান করে থাকেন। যেকোনো আর্থিক অনিয়ম বা কাজের বিষয়ে গাফিলতির বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়ে তার নির্দেশনা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ