সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

খাগড়াছড়িতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পিসবের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি পৌরসভার পূর্ব ইসলামপুরস্হ দারুল উলুম তা'লীম ইসলাম মাদ্রাসার শতাধিক দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, চাদর, তোশক, মাশারি, বালিশ ও বালিশের কভার বিতরণ করা হয়েছে।

আজ(২১মার্চ) সোমবার দুপুর ১টায় পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পিসবের খাগড়াছড়ি জেলার সমন্বয়ক মুফতি মাকছুদুল করিম বলেন, দেশব্যাপী অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকা পার্বত্য খাগড়াছড়িতে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।সর্বোত্তম ঐ ব্যক্তি যে মানুষের কল্যাণ করেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ।অসহায় মানুষও দরিদ্র শিক্ষার্থীদের দুর্দশা কিছুটা হলেও লাঘব করতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এসময় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারী মাওলানা নুরুল কবির আরমান, পিসবের প্রতিনিধি মাওলানা এনামুল হক, মাদ্রাসার শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা হানিফ রামগাড়ী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল হালিম, মাওলানা ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ