সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সৌদির আরামকো তেল কোম্পানিতে হামলার দাবি হাউছিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের আরামকো তেল কোম্পানির অবকাঠামোতে হামলার দাবি করেছে ইয়েমেনের হাউছিরা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

রোববার ইয়েমেনের হাউছিরা দাবি করেছে যে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে। এ বিষয়ে হাউছিদের মুখপাত্র ইয়াহিয়া শারি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির বিভিন্ন অঞ্চলে আরামকো তেল কোম্পানির বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে।

তিনি বলেন, দক্ষিণ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যে আক্রমণ করেছে হাউছিরা। এমনকি খামিস মুশাইত শহরেও হামলা করেছে হাউছি যোদ্ধারা।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হাউছিরা সৌদি আরবে আক্রমণ করেছিল। এসব ভূ-পাতিত ড্রোনের মধ্যে তিনটি সৌদি আরবের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা করতে ব্যবহৃত হয়েছিল।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ