সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

বঙ্গবন্ধুকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদের ক্ষমা করবে না।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না। তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।

তিনি আরও বলেন, বটমলেস বাসকেট থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছেন শেখ হাসিনা। এটা শেখ হাসিনার দক্ষতারই প্রমাণ।

রোববার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলামসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদরাসা ও কলেজের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ