সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভাষণে বিনয়, চোখে স্বপ্ন: তারেক রহমানকে নিয়ে কিছু ভাবনা ‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ

পাকিস্তানে সেনাঘাঁটির গোলাবারুদের গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিয়ালকোটে এক সেনাঘাঁটির গোলাবারুদের গুদামে আগুন লেগেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগের (আইএসপিআর) পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার সকালে সিয়ালকোটের সেনাঘাঁটির কাছে গোলাবারুদের ওই গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়।

এতে বলা হয়, ‘সময়মতো কার্যকর পদক্ষেপের কারণে, তাৎক্ষণিকভাবে ক্ষতি রোধ করা গেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো সম্পত্তির ক্ষতি বা জীবনহানি হয়নি।’

এর আগে রোববার সিয়ালকোটের সেনাঘাঁটির কাছে এই গোলাবারুদের গুদামে আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওচিত্রে ওই গুদামে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সূত্র : এআরওয়াই নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ