বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা

আজ থেকে শুরু হলো তানযীম বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জারীর আরমান: আজ থেকে শুরু হলো তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ'র অধীনে কেন্দ্রীয় পরীক্ষা। চলবে আগামী ২৭ মার্চ রোববার পর্যন্ত।

বোর্ডটির নাজেমে ইমতেহান মাওলানা আব্দুল হক হক্কানী জানান, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কাওমিয়ার অন্যতম শরিক এই বোর্ডের অধীনে প্রায় ১৭শ’ কওমি মাদ্রাসার ছয় জামাতের ৬০৪৬৯ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

জানা যায়, ৮১টি কেন্দ্রে একযোগে আজ থেকে কিতাব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রগুলো পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনশোর অধিক পরীক্ষক। এছাড়াও হিফজ ও মক্তব বিভাগের পরীক্ষার জন্য আরো দুইশো পঞ্চাশজন পরীক্ষক নিযুক্ত করা হয়েছে।

-কেএল